সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পাচারকারী ছাত্রীসোনা পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দীপিকা খাঁ নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থানা গাইঘাটার বর্ণবেড়িয়া গ্রামে। বিএসএফের সূত্র জানায়, গত সোমবার সকালে সীমান্ত এলাকার এক পরিচিত লোক দীপিকাকে ১৫টি সোনার বার বনগাঁয় পৌঁছে দেওয়ার জন্য ৫০০ টাকার প্রলোভন দেখান। লোভে পড়ে দীপিকা সোনার বারগুলো স্কুলব্যাগে ভরে বনগাঁর উদ্দেশে বাসে করে রওনা দেয়। পথেবিএসএফের সদস্যরা বাসটি থামিয়ে দীপিকাকে তাদের ক্যাম্পে নিয়ে যান। পরে তার ব্যাগে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৭৪৯ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫২ লাখ ৪৮ হাজার রুপি। কলকাতা প্রতিনিধি।