সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অচ্ছুত বলে...প্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত এক ‘অচ্ছুত’ ব্যক্তি প্রতিবেশীর নলকূপ থেকে পানি নিয়েছিলেন। এটা কোনোভাবেই মেনে নেননি সেই প্রভাবশালী প্রতিবেশী। এর জেরে তিনি তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মোহন পাসওয়ান নামের ওই অচ্ছুত মানুষটিকে পেটাতে পেটাতে মেরেই ফেলেন। ঘটনাটি গত সপ্তাহে ভারতের বিহার রাজ্যের পারহুটি গ্রামে ঘটেছে। পুলিশ জানায়, প্রমোদ সিং নামে ওই প্রভাবশালী ব্যক্তি ‘অচ্ছুতদের’ ওই নলকূপ থেকে পানি নিতে বারণ করেছিলেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এএফপি।সেনাকে হত্যানিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দিয়ে এক শিশুকে ধাক্কা দেওয়ায় উত্তেজিত জনতা এর আরোহী এক সেনাকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা আমাদের দুই সদস্যের বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এএফপি।