সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহরক্ষীর মৃত্যুদণ্ডইরাকে গতকাল বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সচিব ও প্রধান দেহরক্ষী আবিদ হামিদ মাহমুদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র হায়দার আল-সাদি এ কথা জানিয়েছেন। মুখপাত্র আল-সাদি জানান, বিচার মন্ত্রণালয় হামিদ মাহমুদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। ১৯৮০-এর দশকে শিয়া মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর দায়ে তাঁকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৩ সালের ১৬ জুন তিনি ধরা পড়েন। পরে ২০১০ সালে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এএফপি।বোমা বিস্ফোরণপাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় গতকাল বৃহস্পতিবার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত ও ২০ জনেরও বেশি লোক আহত হয়েছে। একটি মাদ্রাসার ফটকের বাইরে এই বিস্ফোরণ ঘটে। তখন ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান চলছিল। স্থানীয় সরকারি সিভিল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ হায়দার জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বালক ও পাঁচজন বয়স্ক পুরুষ। বালকদের বয়স সাত থেকে ১৪ বছর। এএফপি।