সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিকপ্টার নিখোঁজপেরুর দক্ষিণাঞ্চলে ১২ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আরোহীদের বেশির ভাগই দক্ষিণ আফ্রিকার নাগরিক। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যায় হেলিকপ্টারটি কুজকোর উদ্দেশে আমাজন অঞ্চলের মাদ্রে দে দিওস নামের জায়গা ছেড়ে যায়। এরপর এটি আর অবতরণ করেনি। হেলিকপ্টারটিতে পেরুর দুজন ক্রু ছিলেন। উদ্ধারকারীরা কুজকোর পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারটির খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন। বিবিসি।মার্কিন গোমাংস নয়তাইওয়ানের রাজধানী তাইপেতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। দেশটির পার্লামেন্টে যুক্তরাষ্ট্র থেকে গোমাংস আমদানির বিতর্কিত বিল উত্থাপন সামনে রেখে তাইওয়ানের বহু মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় ‘যুক্তরাষ্ট্রের টিনজাত গরুর মাংস বিষাক্ত’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মানুষ বিভিন্ন স্লোগান দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চলতি সপ্তাহে তাইওয়ানের পার্লামেন্টে বিলটি উত্থাপন করার কথা। এএফপি।ভিন্নমতাবলম্বীর মৃত্যুচীনের একজন শীর্ষ ভিন্নমতাবলম্বী মারা গেছেন। লি ওয়াংইয়াং নামের এই ভিন্নমতাবলম্বী ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারের গণতান্ত্রিক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ২২ বছরের বেশি সময় কারাভোগের পর গত বছর তিনি মুক্তি পান। সম্প্রতি তিনি হূদেরাগ ও ডায়াবেটিসের চিকিৎসার জন্য শাওইয়াং শহরের একটি হাসপাতালে ভর্তি হন। গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লি আত্মহত্যা করেছেন। বিবিসি।প্রতিবাদচিলির সাবেক স্বৈরশাসক আগুস্তো পিনোশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনার বিরুদ্ধে সে দেশের রাজধানী সান্তিয়াগোতে গতকাল শুক্রবার বিক্ষোভ হয়েছে। পিনোশের শাসনামলে নির্যাতিতদের স্বজনেরা এই বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা পিনোশেকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানান। আজ শনিবার সান্তিয়াগোর একটি থিয়েটারে ‘পিনোশে’ নামের ওই প্রামাণ্যচিত্রটি দেখানোর কথা। ২০০৬ সালে পিনোশে মারা যান। বিবিসি।