সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
লতার উপহারভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা কার্ড, তিনটি শাড়ি ও একটি সোনার লকেট পাঠিয়েছেন। গত এপ্রিলে কলকাতায় আয়োজিত সংগীত মেলায় লতাকে ‘সংগীত মহাসম্মান’ দিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ জন্য মমতা তাঁকে চিঠিও লিখেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারেননি লতা। সম্প্রতি মমতার চিঠির জবাব দেন লতা। মমতাও বাংলার আম ও দই পাঠাচ্ছেন। কলকাতা প্রতিনিধি।হাতির নামকরণশ্রীলঙ্কার প্রধান হাতি সংরক্ষণকেন্দ্রে জন্ম নেওয়া ১৫টি হাতির বাচ্চার নাম রাখা হয়েছে। গতকাল রোববার একটি বনে অবস্থিত পিন্নাওয়ালা নামের ওই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এসব হাতির বাচ্চার নাম রাখা হয়। প্রথমে হাতির বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো হয়। এরপর এগুলোকে নদীতে নিয়ে গোসল করানো হয়। সব শেষে একজন জ্যোতিষী প্রতিটি হাতির জন্য নামের প্রথম অক্ষর উচ্চারণ করেন এবং দর্শনার্থীরা পূর্ণাঙ্গ নাম ঠিক করেন। এএফপি।