সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কৃত বান কি মুনএ বছরের সিউল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের নাম ঘোষণা করা হয়েছে। মুন প্রথম দক্ষিণ কোরিয়ার নাগরিক, যিনি এ পুরস্কার পেলেন। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিউল পিস প্রাইজ ফাউন্ডেশন এ কথা জানিয়েছে। নারী ও শিশু অধিকার-পরিস্থিতিতে অগ্রগতি, উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য সমস্যার নিরসন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র চালুর ক্ষেত্রে অবদান রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে এএফপি।