সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যায় শীর্ষেভারতে অন্ধ্র প্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে। আর বেশির ভাগ আত্মহত্যাই করছে শিক্ষার্থীরা। আবার শিক্ষার্থীরা আত্মহত্যা বেশি করলেও ছাত্রীদের চেয়ে ছাত্রদের মধ্যেই এই প্রবণতা বেশি। সম্প্রতি যুক্তরাজ্যের চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে গড়ে প্রতিদিন ৪৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। আর ভারতে প্রতি ১৫ মিনিটে একটি আত্মহত্যার ঘটনা ঘটে। কলকাতা প্রতিনিধিসৌদি রিয়েলিটি শোসৌদি আরবের অতি রক্ষণশীল বুরায়দাহ শহরে একটি টিভি রিয়েলিটি শো নির্মাণ করা হয়েছে। ‘অ্যারাবস গো ট্যালেন্ট’ শীর্ষক টিভি রিয়েলিটি শোর একটি সৌদি সংস্করণ হচ্ছে এটি। এর বিশেষত্ব হচ্ছে, এতে কোনো নারীকে দেখা যাবে না, এমনকি গান-বাজনাও শোনা যাবে না। এই রিয়েলিটি শোতে শুধু পুরুষ প্রতিদ্বন্দ্বীরাই অংশ নেবেন। এতে ধর্মীয় স্তবক পাঠ, কবিতা আবৃত্তি ও খেলাধুলা নিয়ে প্রতিযোগিতা হবে। এএফপি।