সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৃতের সংখ্যা ৭৬কঙ্গোয় গত সোমবারের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। দেশটির রেল বিভাগের একজন কর্মকর্তা জানান, এ পর্যন্ত ৭৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার কঙ্গোর সরকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছিল। গত সোমবার রাতে দেশটির উপকূলীয় তেলসমৃদ্ধ পোয়ান্তে নোয়াখে শহর থেকে রাজধানী ব্রাজাভিলে যাওয়ার পথে ইয়াঙ্গা নামক স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। এএফপি।কাশ্মীরে কর্নেল নিহতভারতশাসিত কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন ভারতীয় কর্নেল নিহত হয়েছেন। কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারা জেলায় সেনাবাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বিনিত সুদ গতকাল বুধবার জানান, অভিযানে একজন কর্নেল নিহত হয়েছেন। তবে জঙ্গি দমনে অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদে কাশ্মীরের শান্তি-প্রক্রিয়া নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এএফপি।