সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অন্য রকম অনুভূতিইউরোপ সফরে এখন ব্যস্ত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। গত বুধবার তিনি জেনেভায় গেছেন। পর্যায়ক্রমে তিনি আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন। ২৪ বছর পর শুরু করা বিদেশ সফরে সু চির কাছে সবগুলো দেশই হয়তো গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাজ্য সফরের অনুভূতি তাঁর কাছে একটু অন্য রকমই। কারণ, এখানে তিনি ডেভ লি ট্রাভিস নামের একজন ব্রিটিশ রেডিও ডিজের সঙ্গে দেখা করবেন, যিনি দ্য হেয়ারি কর্নফ্লেক নামে বেশি পরিচিত। প্রায় দেড় দশক গৃহবন্দী থাকার সময় সু চি এই রেডিও ডিজের অনুষ্ঠান শুনে অনুপ্রেরণা পেয়েছিলেন। এএফপি।সাজা কমলবাহরাইনের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে দণ্ডাদেশ পাওয়া চিকিৎসকদের সাজার মেয়াদ কমানো হয়েছে। গত বছর রাজধানী মানামার সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক বিক্ষোভে অংশ নেন। পরে সেপ্টেম্বরে সামরিক আদালত প্রকাশ্যে বিক্ষোভে উসকানি দেওয়ার দায়ে ২০ জন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে সাজা দেন। বিবিসি।