সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাক পিটিয়েবাল্যবিবাহ ও ভ্রূণহত্যায় বিশ্বে এখন ভারতের স্থান ১৭তম। আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠ স্থানে। তাই পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ ও ভ্রূণহত্যা রোধের জন্য প্রচারে নামছে রাজ্য সরকার। রাজ্যের সমাজকল্যাণ দপ্তর ও পঞ্চায়েত দপ্তর যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র বলেছেন, রাজ্যের ৩৪১টি ইউনিয়নে এই প্রচারাভিযান চালানো হবে ঢাক পিটিয়ে। কলকাতা প্রতিনিধি।জনমত জরিপফ্রান্সে সমাজতন্ত্রী দল ও সমমনা বাম দলগুলোর জোট দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। গতকাল শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপে এ কথা বলা হয়েছে। ফ্রান্সের পার্লামেন্টে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল রোববার শুরু হবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোট ২৮৯টি আসন প্রয়োজন। আইপিএসওএস-লজিকা বিজনেস কনসালটিং নামক সংস্থার জরিপে দেখা যায়, পার্লামেন্টে ৩২৪ থেকে ৩৬৪টি আসন পেতে যাচ্ছে বামপন্থীরা। রয়টার্স।