সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কবর খোঁড়ায়মাতালেরা প্রায় প্রতি রাতেই উৎপাত করে। তাদের উপদ্রব বন্ধ করার জন্য একটি ফন্দি আঁটে তিন কিশোর। ফন্দিটা হলো মাতালদের ভ্যাবাচ্যাকা খাইয়ে দেওয়া। এ জন্য কিশোরেরা খ্রিষ্টানদের কয়েকটি কবর খুঁড়ে খুলি সংগ্রহ করে। এরপর সেগুলো রাস্তায় সাজিয়ে রাখে। এ ঘটনায় আতঙ্কিত লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাটি ভারতের গোয়া রাজ্যে ঘটেছে। গত শনিবার পুলিশ জানিয়েছে, তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।পুরোনো বাড়িনেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে ৫২৭ বছরের একটি পুরোনো বাড়ির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটিই শহরের সবচেয়ে পুরোনো বাড়ি। গত শনিবার একজন কর্মকর্তা জানান, ঐতিহাসিক বাড়িটি আমস্টারডামের ওল্ড সাইড নামক স্থানে অবস্থিত। ১৪৮৫ সালের এই বাড়িটির কাঠামো কাঠ দিয়ে তৈরি। অষ্টাদশ শতকে নির্মিত একটি অট্টালিকার পেছনে এটি ঢাকা পড়ে ছিল। এর আগে আমস্টারডামে ‘ওয়ালেন’ নামের ১৫৩০ সালে নির্মিত একটি বাড়ির সন্ধান পাওয়া যায়। এএফপি।