সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি নন প্রণব!অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তা মানতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রণবের প্রার্থিতার বিরোধিতা করছে মমতার দল তৃণমূল কংগ্রেসও। গত রোববার রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে তৃণমূলের মহিলা সেলের সম্মেলনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘প্রণবকে কেউ বাঙালি মনে করে না। কারণ, তিনি বাংলার উন্নয়নের জন্য কিছু করেননি। কলকাতা প্রতিনিধি।ভুঁড়ি কমাও, নয়তো...পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশের সংখ্যা এক লাখ ৭৫ হাজার। অথচ বিশাল এই বাহিনীর অন্তত ৫০ শতাংশ সদস্যই ভুঁড়িওয়ালা। আর এই ভুঁড়িওয়ালাদের কর্মদক্ষতা নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন। তাই তারা এই পুলিশ সদস্যদের মেদ কমানোর নির্দেশ দিয়েছে, অন্যথায় কর্মস্থল থেকে প্রত্যাহার করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। এ জন্য কর্তৃপক্ষ ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে মেদ কমাতে ব্যর্থ হওয়া সদস্যদের কর্মস্থল থেকে প্রত্যাহার করা হবে। এএফপি।