সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনে ঝুঁকিকর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্মার্টফোন, ট্যাবলেট পিসি ও ল্যাপটপে কাজ করলে স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিতে পারে। যুক্তরাজ্যের চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপি পরিচালিত এক সমীক্ষার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। সমীক্ষার ফলাফলে বলা হয়, আজকাল মানুষ ‘স্ক্রিনের দাস’ হয়ে উঠছে এবং প্রায়শই যাতায়াতের পথে বা বাড়ি ফেরার সময় তারা ল্যাপটপ বা স্মার্টফোনে কাজ করছে। এ ধরনের ডিভাইস মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে মেরুদণ্ড বা ঘাড়ে ব্যথা হতে পারে। বিবিসি।সবচেয়ে নোংরাহোটেলের সবচেয়ে নোংরা জিনিস কোনটি? অনেকেই হয়তো বলবেন, বাথরুমের কমোড বা বেসিনের নাম। তবে এ বিষয়ে এক গবেষণায় সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া গেছে। হ্যাঁ, আসলে হোটেলের সবচেয়ে নোংরা জিনিস হচ্ছে টেলিভিশনের রিমোট কন্ট্রোল ও শয্যার পাশের ল্যাম্পের সুইচ। এর পরের স্থানে রয়েছে কমোডে বসার আসন ও বেসিন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউসটনের গবেষকেরা হোটেলে একটি সমীক্ষা চালান। রয়টার্স।