সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসতে মানাযোগব্যায়ামের একটি অন্যতম অংশ হচ্ছে উচ্চ স্বরে হাসা। কষ্ট লাঘব করে মনকে উৎফুল্ল রাখে—এমন ধারণা থেকেই যোগব্যায়ামে এটা করা হয়। তবে ভোরে ঘুম থেকে উঠে উচ্চ স্বরে হাসলে আশপাশের লোকজনের ঘুমের তো ব্যাঘাতও ঘটতে পারে। আর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের হাইকোর্ট স্থানীয় একটি ক্লাবে এ ধরনের হাসির অনুশীলন বন্ধের নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার আদালত রায়ে বলেছেন, কারও বাড়ির সামনে জড়ো হয়ে জোরে জোরে হাসা শোভন নয়। কাজেই পুলিশকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এএফপি।সামরিক প্রশিক্ষণইন্দোনেশিয়ায় শুল্ক কর্মকর্তাদের তিন সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা এ প্রশিক্ষণ দেবেন। পেশি গঠনের পাশাপাশি শুল্ক কর্মকর্তাদের চরিত্রকে কলুষমুক্ত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করার দায়ে গত বছর ইন্দোনেশিয়ায় গিয়াস তামবুনান নামের এক সাবেক শুল্ক কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রয়টার্স।