সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রানির আয় বাড়লরাজসিংহাসনে আরোহণের হীরকজয়ন্তীতে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের বেশ কয়েকটি সুসংবাদ আছে। এর একটি হচ্ছে, রানির সম্মানী ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন থেকে তাঁকে বছরে তিন কোটি ৬০ লাখ পাউন্ড দেওয়া হবে। এ ছাড়া রানির ক্রাউন এস্টেটের মুনাফাও ৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে ক্রাউন এস্টেটের মুনাফা হয়েছে ২৪ কোটি দুই লাখ পাউন্ড। রয়টার্স। গাঁজা বিক্রি বৈধনিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক বেশি—এমন কথা অনেকেই বলে থাকেন। সেই অনুসারে গাঁজা বিক্রি নিষিদ্ধ থাকলেও তো এর প্রতি মানুষের ঝোঁক বাড়তে পারে। এ ধারণার বশবর্তী হয়ে উরুগুয়ে কর্তৃপক্ষ একটি আইন করার পদক্ষেপ নিয়েছে। আর আইনটি কার্যকর হলে গাঁজা বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে কোনো সরকারি বাধা থাকবে না। উরুগুয়ের প্রতিরক্ষামন্ত্রী এলেউতারিও ফার্নান্দেস হুইদোবরো গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপি।