সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা বিস্ফোরণ ইরাকের রাজধানী বাগদাদের কাছে হুশেইনিয়া বাজারে গতকাল শুক্রবার পর পর দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ওই এলাকাটি শিয়াসম্প্রদায়-অধ্যুষিত। গতকাল ওই বাজারে লোকজন যখন কেনাকাটায় ব্যস্ত ছিল, তখন প্রথমে একটি বোমা বিস্ফোরিত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধারে জড়ো হলে সেই ভিড়ে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। রয়টার্স।আশ্রয় প্রার্থনাইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের এক আত্মীয় অস্ট্রিয়ায় পুলিশের হাতে ধরা পড়ার পর দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন। অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কার্ল-হেইনজ গ্রান্দবোয়েক গতকাল শুক্রবার এ কথা জানান। মুখপাত্র বলেন, আটক করা ব্যক্তির নাম বাসার এন (৪২)। রাজধানী ভিয়েনার কাছে ট্রাস্কিচেন রেলস্টেশনে গত বৃহস্পতিবার দুপুরে ট্রেন থেকে নামার পর পুলিশ নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ সময় পুলিশের কাছে তিনি দেশটিতে আশ্রয় প্রার্থনা করেন। এএফপি বাণিজ্যমন্ত্রীর পদত্যাগমার্কিন বাণিজ্যমন্ত্রী জন ব্রেসন গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ৯ জুন ব্রেসনের গাড়ি স্যান গ্যাব্রিয়েল শহরে পর পর দুটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিজ গাড়ির চালকের আসন থেকে সজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর এত দিন অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন তিনি। এরপরই বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পদত্যাগপত্র পেশ করেন ব্রেসন। এএফপিআটকথাইল্যান্ডের পুলিশ গতকাল শুক্রবার মেকং নদীর তীরবর্তী এলাকা থেকে ১৯ জন উত্তর কোরিয়ার নাগরিককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আটকের পর এসব শরণার্থী তাদের তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। তাদের সবচেয়ে পছন্দের দেশের তালিকায় প্রথমেই রয়েছে দক্ষিণ কোরিয়া। তবে থাই পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনতে যাচ্ছে। এএফপি।