সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালির চিত্রকর্ম চুরিখ্যাতিমান স্প্যানিশ শিল্পী সালভাদর দালির একটি চিত্রকর্ম নিউইয়র্কের ম্যানহাটনের আর্ট গ্যালারি থেকে চুরি গেছে। ১৯৪৯ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘কারতেল দেস দন হুয়ান তেনোরিও’। এর মূল্য অন্তত দেড় লাখ ডলার। সিসিটিভিতে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে পুলিশ বলেছে, দর্শক হিসেবে এক ব্যক্তি ওই চিত্রকর্ম দেখছিল। পরে সুযোগ বুঝে দেয়াল থেকে নামিয়ে নিজের ব্যাগে পুরে চম্পট দেয়। বিবিসি।অভিনব প্রচারণাএইচআইভি বা এইডস হ্রাসে অভিনব এক প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়েছেন জিম্বাবুয়ের পার্লামেন্টের সদস্যরা। মানুষের মধ্যে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য পার্লামেন্টের ১০ জন সদস্যের খতনা করা হয়েছে। গত শুক্রবার এ উপলক্ষে রাজধানী হারারের পার্লামেন্ট ভবনে অস্থায়ী একটি হাসপাতাল স্থাপন করা হয়। এইডস প্রতিরোধবিষয়ক জিম্বাবুয়ের পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান ব্লেসিং চিবানডো বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিষয়টির প্রতি উদ্বুদ্ধ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউএন এইডস বলছে, খতনা করা হলে পুরুষের এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৬০ শতাংশ কমে যায়। বিবিসি।