সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান্ধীর রক্তের রিপোর্টভারতের অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর রক্তের রিপোর্ট নিলামে উঠছে। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ঘাতকের গুলিতে নিহত হওয়ার দিন দশেক আগে রক্ত পরীক্ষা করিয়েছিলেন গান্ধীজি। এত দিন ধরে এই রিপোর্ট সংরক্ষিত ছিল মার্কিন ধনকুবের জেমস ওটিসের লকারে। সেই রক্তের রিপোর্টটি নিলামে উঠছে। গত বছর ওটিসের কাছে রক্ষিত গান্ধীজির চশমা ও ট্যাঁক ঘড়ি নিলামে উঠলে তা কিনে নেন ভারতের শিল্পপতি বিজয় মালিয়া। রক্তের রিপোর্ট নিলামের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির সহসভানেত্রী তারা গান্ধী ভট্টাচার্য। কলকাতা প্রতিনিধি।বিস্ফোরণে আহত ৯শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বাণিজ্যিক এলাকায় গতকাল বৃহস্পতিবার এক বিস্ফোরণে কমপক্ষে নয়জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, হ্যান্ড গ্রেনেড কিংবা বোমার সাহায্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত বছর তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর দেশটিতে এটাই প্রথম বিস্ফোরণের ঘটনা। তবে পুলিশ বিস্ফোরণে তামিলদের সম্পৃক্ততার কোনো তাৎক্ষণিক প্রমাণ পায়নি। তা ছাড়া ব্যবসায়ী ও অপরাধ জগতের সদস্যদের মধ্যকার সংঘর্ষের জন্য এলাকাটির পরিচিতি রয়েছে। এএফপি।