সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৌমাছির আক্রমণথাইল্যান্ডে মৌমাছির কামড় খেয়ে গত শনিবার ৭০ জনের বেশি শিক্ষানবিশ ভিক্ষু হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্যাংকক পোস্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই প্রদেশের চেদি লুয়াং মন্দিরের ভিক্ষুরা এই মৌমাছির হামলার শিকার হন। তাঁরা তখন মন্দিরটি পরিষ্কার করছিলেন। একজন চিকিৎসকের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, হাসপাতালে ভর্তি হওয়া র্িভক্ষুদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে ছয়জন কোমায় রয়েছেন। বিবিসি। ১৪ মৃতদেহ উদ্ধারমেক্সিকোর উত্তরাঞ্চলীয় মানটে শহরের একটি বিপণিকেন্দ্রের পাশে একটি ট্রাক থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো গত শনিবার এ কথা জানায়। এ সময় মৃতদেহগুলোর সঙ্গে এক সময়কার প্রভাবশালী মাফিয়া গ্রুপ গলফকে হুমকি দিয়ে লেখা বার্তাও পাওয়া যায়। সংবাদমাধ্যমগুলো আরও জানায়, মৃতদেহগুলোর মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী রয়েছে। তবে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেননি। রয়টার্স।