সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ডাকিনীবিদ্যাভারতের পূর্বাঞ্চলের ঝাড়খন্ড রাজ্যে গ্রামবাসী ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগে এক ব্যক্তি ও তাঁর দুই কিশোর ছেলেকে হত্যা করেছে। জেলা পুলিশপ্রধান যতীন নরওয়াল গতকাল সোমবার এ কথা জানান। ঝাড়খন্ডের দক্ষিণাঞ্চলের খেরা-দিপাতোলি গ্রামের একদল মানুষ ওই ব্যক্তি ও তাঁর ছেলেদের শুক্রবার কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভারতের প্রত্যন্ত গ্রামগুলোতে ডাকিনীবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক চর্চাকে কেন্দ্র করে খুনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এএফপি। আইফেল থেকে লাফ ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তি রোববার আত্মহত্যা করেছেন। ফরাসি পুলিশ গতকাল সোমবার এ কথা জানায়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যক্তিটিকে ভবনটি বেয়ে উঠতে দেখে। তারা তাঁকে বোঝানোর চেষ্টা করে এবং এলাকাটি সিল করে দেয়। কিন্তু লোকটি শেষ পর্যন্ত ভবনটির দ্বিতীয় ধাপে উঠে ১২৫ থেকে ৩২৪ মিটারের মধ্যবর্তী উচ্চতা থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেন। এএফপি।