সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ছাদ ধসেকানাডার অন্টারিও প্রদেশের একটি বিপণিকেন্দ্রের গাড়ি পার্কিংয়ের স্থাপনার ছাদ ধসে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। উদ্ধার কর্মকর্তারা জানান, গত শনিবার প্রদেশের এলিয়ট লেকে অবস্থিত আলগো সেন্টার মল নামে ওই বিপণিকেন্দ্রের গাড়ি পার্কিংয়ের স্থাপনার ছাদ আংশিক ধসে পড়ে। এরপর টানা দুই দিন সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। তবে স্থাপনার কাঠামো খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। এর আগে ধ্বংসস্তূপের নিচে মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন। এএফপি।দুই সন্তানকে হত্যারাশিয়ায় নিজের দুই সন্তানকে ১৬ তলা থেকে ছুড়ে হত্যার অভিযোগে এক মাকে আটক করা হয়েছে। সম্প্রতি মস্কোর উপকণ্ঠে দলগোপ্রুদনি এলাকার একটি বহুতল ভবনে ওই ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার দিন গালিনা রিয়াবকোভা চার ও সাত বছরের দুই ছেলেকে ভবনের নয় তলা থেকে ১৬ তলার একটি ব্যালকনিতে নিয়ে যান। এরপর দুজনকে নিচে ছুড়ে মারেন। গালিনা তদন্ত কর্মকর্তাদের বলেন, ‘শিশুদের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এটা থেকে মুক্তি পেতে আমি তাদের ছুড়ে ফেলেছি।’ এএফপি।