সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১৫ জেলের মুক্তিপাকিস্তানের কারাগার থেকে ভারতীয় ৩১৫ জন জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। জলসীমা লঙ্ঘনের অপরাধে তাঁদের কারাবন্দী রাখা হয়েছিল। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে ‘সৌহার্দ্যের প্রতীক’ হিসেবে ওই জেলেদের মুক্তি দেওয়া হয়। করাচির মালির জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নাজির হুসাইন শাহ বলেন, সরকারের নির্দেশে ওই ৩১৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের বয়স ১৯ বছরের নিচে। এএফপি।অগ্নিসংযোগগ্রিসের রাজধানী এথেন্সের শহরতলির মারোউসি এলাকায় অবস্থিত মাইক্রোসফট করপোরেশনের কার্যালয়ে দুর্বৃত্তরা গতকাল বুধবার ভোরে অগ্নিসংযোগ করেছে। এতে প্রযুক্তিবিষয়ক মার্কিন প্রতিষ্ঠানটির কার্যালয় ভবনের প্রবেশপথ, নিচতলা ও একটি মিনিভ্যান ক্ষতিগ্রস্ত হয় বলে পুলিশ জানিয়েছে। মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ওই ভবনের নিরাপত্তারক্ষীদের আটক করে মিনিভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি গ্যাস কনটেইনার রাখা ছিল। এ ঘটনায় তদন্ত চলছে। এএফপি।