সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ শ্রমিক নিখোঁজচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় গত বুধবার রাতে বর্ষণজনিত কারণে সৃষ্ট ভূমিধসের পর ৪০ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁরা ওই এলাকায় একটি জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ নির্মাণ করছিলেন। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশ করা হয়। সিচুয়ান ডেইলির এক খবরে বলা হয়, প্রদেশের নিংন্যান কাউন্টিতে ওই দুর্ঘটনা ঘটার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। কিন্তু গতকাল পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এএফপি। কারাদণ্ডহত্যা, মাদক পাচারসহ নানা অপরাধে মেক্সিকোর মাদক পাচারকারী চক্রের ৩৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন গুয়াতেমালার একটি আদালত। আদালত নিশ্চিত হয়েছেন, গত বছর এক সরকারি কৌঁসুলিসহ অন্তত তিনজনকে খুনের ঘটনায় এই সদস্যরা জড়িত ছিলেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজনকে সরকারি কৌঁসুলি অ্যালান স্টোওলিনস্কিকে অপহরণ ও তাঁর হাত-পা ছিন্ন করে হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন নারী রয়েছেন। আদালত তাঁদের দুই থেকে ১৫৮ বছর পর্যন্ত কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রয়টার্স।