সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের চেষ্টাচীনের সংখ্যালঘু উইঘু সম্প্রদায়ের ছয় সদস্য গতকাল শুক্রবার পশ্চিমাঞ্চলীয় ঝিনঝিয়াঙ অঞ্চল থেকে উড্ডয়নের পর একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। তবে বিমানের ক্রু ও যাত্রীরা তাদের এ চেষ্টা ব্যর্থ করে দেয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঝিনঝিয়াঙ সরকারের মুখপাত্র হু হানমিন জানিয়েছেন, বিমানটি নিরাপদে হোতান শহরের বিমানবন্দরে ফিরে এসেছে। তিনি আরও জানান, ছয় ছিনতাইকারীর সবাই উইঘু সম্প্রদায়ের। তবে তাদের ছিনতাইচেষ্টার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে কমপক্ষে সাতজন ক্রু ও যাত্রী আহত হয়েছে বলে জানান মুখপাত্র হানমিন। এএফপি।পদত্যাগতাইওয়ান ক্যাবিনেটের সেক্রেটারি জেনারেল লিন ই-শিন গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে আইনজীবীরা তদন্ত শুরু করার কয়েক দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী সিয়ান চেন জানিয়েছেন, তিনি ই-শিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগী আইনপ্রণেতার বিরুদ্ধে সরকারি একটি প্রতিষ্ঠানের কাজ পেয়ে দিতে ২০১০ সালে একজন ব্যবসায়ীর কাছ থেকে ছয় কোটি ৩০ লাখ তাইওয়ান ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এএফপি।আসামে বন্যাভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মৌসুমি বন্যায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ১০ হাজার মানুষ। ১৫ দিন ধরে আসামে টানা মৌসুমি বৃষ্টিপাতে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের ২৭টির মধ্যে ২১টি জেলার অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যের কৃষিমন্ত্রী নীলামণি সেন দেকা জানিয়েছেন, রাজ্যে ১৯৯৮ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহতম বন্যা দেখা দিয়েছে। বিবিসি।