সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে ভূমিধস নেপালের উত্তরাঞ্চলীয় তানাহুন জেলায় গতকাল শনিবার প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নারী ও শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, গতকাল ভোরে তানাহুন জেলায় ভূমিধসে একটি ঘর দেবে যায়। এ সময় ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়। এ ছাড়া বাগলুং জেলায় পৃথক ভূমিধসে শিশুসহ তিনজন মারা গেছে। ভূমিধসে তাদের বাড়ি বিলীন হয়ে গেছে। শিশুটির লাশ পাওয়া গেলেও অন্য দুজনের লাশ এখনো পাওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া।মাইন বিস্ফোরণেইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে পালানোর আগে আল-কায়েদা জঙ্গিদের পেতে রাখা মাইনের বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক ও ২৩ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। গত ১৩ জুন জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় জিনজিবার, জার ও অন্যান্য স্থান থেকে পালানোর আগে জঙ্গিরা সেখানে মাইন পেতে রাখে। গত কয়েক দিনে সেসব মাইনের বিস্ফোরণে ওই প্রাণহানি ঘটে। এএফপি।