সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনবিঘায় হলবাংলাদেশ সীমান্তসংলগ্ন তিনবিঘা করিডরের ভারতীয় অংশে কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নিয়েছে কোচবিহারের জেলা প্রশাসন। বাংলাদেশ ও ভারত সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত প্রশাসনিক কাজে করিডরে এলেও এখানে বৈঠকের জন্য কোনো সুব্যবস্থা নেই। মূলত এ কারণেই করিডর এলাকায় কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হলটি নির্মাণের জন্য জমি চেয়েছে কোচবিহার জেলা প্রশাসন। কলকাতা প্রতিনিধি।খনিশ্রমিকের মৃত্যুদক্ষিণ আফ্রিকার একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের সংগঠন দ্য ন্যাশনাল ইউনিয়ন অব মাইন ওয়ার্কার্স জানিয়েছে, রাতের কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত কাজের সময় আগুন ছড়িয়ে পড়লে দম বন্ধ হয়ে শ্রমিকেরা মারা যান। এক বিবৃতিতে ইউনিয়নের মহাসচিব ফ্রান্স বেলেনি বলেন, ‘ওই শ্রমিকেরা রাতেরবেলা কাজের সময় খনিতে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এএফপি।