সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফুল নয়দুর্নীতির জন্য কত দেশেই না সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দুর্নীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ায় অনেককে খেসারতও দিতে হয়েছে। তাই চীনের কমিউনিস্ট পার্টির নতুন নেতা শি জিনপিং দুর্নীতির মূলোত্পাটন করতে বদ্ধপরিকর। আর সামনেই চীনে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন। তাই গতকাল বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, অধিবেশন হবে অনাড়ম্বর। ফুলের ছড়াছড়ি চলবে না। উপহার চলবে না। ফায়দা লাভের আশায় স্তুতি গেয়ে লম্বা বক্তৃতাও করা যাবে না। রয়টার্স।খাঁচায় মেয়ে পালক মেয়েকে খাঁচায় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার পুলিশ জানায়, নিউ মেক্সিকোর বাসিন্দা সিনডি (৩৩) ও তাঁর প্রেমিক এলমন্ড (৩৭) গত শুক্রবার নিজেদের তিন শিশুকে নিয়ে সিনেমা দেখতে যান। ফেরার পর পালক মেয়েটি পালিয়ে গেছে ভেবে ওই জুটি পুলিশে খবর দেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির একটি কাঠের খাঁচা থেকে মেয়েটিকে উদ্ধার করে। এএফপি।