সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতালরেলে চার্লসযুক্তরাজ্যের লন্ডনে পাতালরেলে প্রায় ৪০ লাখ মানুষ নিয়মিত যাতায়াত করলেও ব্রিটিশ রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকার প্রিন্স চার্লসের ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে ব্রিটিশদের কাছে ‘টিউব’ বলে পরিচিত এই সার্ভিস প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার পাতালরেলে চড়েন। সংক্ষিপ্ত ওয়ানস্টপ ভ্রমণে তাঁরা ফেরিংডন থেকে কিংস ক্রস পর্যন্ত যান। প্রিন্স চার্লস সর্বশেষ ১৯৮৬ সালে পাতালরেলে চড়েছিলেন। রয়টার্স।বানরের আক্রমণইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিদেনদেং রাপ্পাং এলাকায় একদল জংলি বানর আক্রমণ চালিয়েছে। মানুষের বসতবাড়িতে ঢুকে বানরেরা কামড়ে ও খামচি দিয়ে সাতজনকে আহত করে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সরকারের স্থানীয় একজন মুখপাত্র জানান, গত সোমবার তোদ্দাং পুলু গ্রামের কাছের একটি জঙ্গল থেকে প্রায় ১০টি বানর লোকালয়ে ঢুকে হামলা চালায়। বানর সাধারণত মানুষ দেখলে পালায়। তাই বানরের এই অস্বাভাবিক আচরণের বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এপি।