সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনানি হবে

ফ্লোরিডার আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের বিতর্কিত ‘আত্মরক্ষা আইন’-এর ওপর শুনানি করবেন। আলোচিত কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন মার্টিন হত্যার ঘটনায় এ আইনের মাধ্যমেই জর্জ জিমারম্যানকে অব্যাহতি দেওয়া হয়। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে চালু থাকা আইনটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ফ্লোরিডার প্রতিনিধি পরিষদের স্পিকার উইল ওয়েদারফোর্ড গত শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানান। রয়টার্স।

কলোসিয়াম রক্ষায়

সুবিখ্যাত প্রাচীন স্থাপনা কলোসিয়াম রক্ষায় ইতালির রোম নগরের কর্তৃপক্ষ গতকাল শনিবার থেকে ওই স্থাপনায় যাওয়ার সরাসরি সড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এখন থেকে ওই পথে শুধু গণপরিবহন চলাচল করতে পারবে। দূষণের কারণে স্থাপনাটিকে কালো হয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ইগনাজিও মারিনো। তিনি কলোসিয়াম এলাকাটিকে শুধু পথচারীদের জন্য সংরক্ষিত রাখতে চাচ্ছেন। এএফপি।