সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত বৃহস্পতিবার ট্রাক দুর্ঘটনায় যুক্তরাজ্যের চারজন সেনা নিহত হয়েছেন। সেনারা তাঁবু থেকে নিকটবর্তী একটি তল্লাশিচৌকির দিকে যাওয়ার পথে তাঁদের ট্রাকটি উল্টে একটি খালে পড়ে যায়। এতে ওই সেনাদের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এতে শত্রুপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলে ধারণা করা হচ্ছে।২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৩০০ ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। স্কাইনিউজ।বোমা বিস্ফোরণেগ্রিসের এথেন্সে গত বৃহস্পতিবার একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মিশেলিস ক্রিসোকোইডিস এ সময় তাঁর কার্যালয়ে ছিলেন না। এ হামলার ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, এই হামলা তাঁকে এবং তাঁর মন্ত্রিসভাকে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারবে না। তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। নিউইয়র্ক টাইমস।