সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচর সন্দেহেপাকিস্তানে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ভারত। পুলিশ বলছে, গত সোমবার পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থান থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে অনুষ্ঠিত ভারতের সামরিক মহড়ার তথ্য তিনি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস এজেন্সির (আইএসআই) কাছে পাচার করেছেন। বিবিসি। আগুনে আত্মাহুতিতিব্বতে চীনা শাসনের প্রতিবাদে চীনে পৃথক ঘটনায় দুজন ভিক্ষু আগুনে আত্মাহুতি দিয়েছেন। গত সোমবার টিবেটান নিউইয়র্ক ফেস্টিভ্যালের সমাপনী উপলক্ষে লুকু কাউন্টির একটি বৌদ্ধমন্দিরে প্রার্থনা চলছিল। এ সময় মন্দিরের বাইরে এক ভিক্ষু শরীরে আগুন দেন। এপি।সীমান্ত বন্ধ ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট আগামী বৃহস্পতিবার গণনা করা হবে। তবে ভোট গণনার সময় কোনো জঙ্গি সংগঠন যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, তার আগাম ব্যবস্থা হিসেবে এই তিন রাজ্যের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং আসাম রাইফেলসকে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা প্রতিনিধি।