সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা বিমান ঠেকাতেপূর্ব চীন সাগরে চীনা বিমান ঠেকাতে জাপান গতকাল বৃহস্পতিবার তার যুদ্ধবিমান উড়িয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টোকিও নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জের আকাশসীমায় চীনা ওয়াই-১২ বিমানটি ঢোকার চেষ্টা করে। তবে জাপান যুদ্ধবিমান ওড়ানোয় চীনা বিমানটি ফিরে যায়। বিতর্কিত এই দ্বীপপুঞ্জটি চীনে দিয়াওউ নামে পরিচিত। জাপানের কোস্টগার্ড বলেছে, ওই দ্বীপপুঞ্জের আশপাশে তিনটি চীনা জাহাজ প্রবেশের পর ওই ঘটনা ঘটে। এএফপি।শান্তি চুক্তিফিলিপাইনের সরকারের সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) শান্তি চুক্তির বিষয়ে কথাবার্তা চলছে। এই চুক্তি সই হলে দেশটিতে এক দশকের সহিংসতার সমাপ্তি ঘটবে। এই চুক্তির মধ্যস্থতাকারী মিরিয়াম করোনেল ফেরার বলেন, ‘অস্ত্রসমর্পণ এবং সম্পদ ও ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনার বিষয়ে সরকার ও এমআইএলএফের সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। আমরা চুক্তির বিষয়ে আশাবাদী।’ এএফপি।