সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হেলিকপ্টারে পলায়নকানাডার পূর্বাঞ্চলীয় কুইবেকের একটি কারাগার থেকে দুই বন্দী হেলিকপ্টার ছিনতাই করে পালিয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যজনকে ঘিরে রাখা হয়েছে। গত রোববার কর্মকর্তারা জানান, বেনিয়মিন হুডন-বারবিউ ও ড্যানি প্রভেনকাল নামের দুই বন্দী প্রথমে ওই কারাগার থেকে হেলিকপ্টার ছিনতাই করে। এরপর পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের পলায়নে সহায়তা করতে বাধ্য করে। পরে কারাগার থেকে ৮৫ কিলোমিটার দূরবর্তী এলাকায় হেলিকপ্টারটি পাওয়া যায়। গ্রেপ্তার বেনিয়মিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।৫৫ বছর বয়সে...যুক্তরাজ্যের জুনিয়র পরিবহনমন্ত্রী নরম্যান বার্কার ৫৫ বছর বয়সে তাঁর প্রথম সংগীত অ্যালবাম বের করতে যাচ্ছেন। কয়েক দশক আগে তিনি রিফর্ম ক্লাব নামের একটি ব্যান্ড তৈরি করেন। তিনি এই ব্যান্ডের প্রধান গায়ক ও গীতিকার। একটি সংগীত প্রতিষ্ঠানে চাকরি হারানোর পর ১৯৮৩ সালে বার্কার এই অ্যালবামের কিছু গান লেখেন। এরপর অ্যালবামটি বের করতে প্রায় ৩০ বছর পেরিয়ে যায়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা বার্কার বর্তমানে ব্রিটিশ জোট সরকারে রেলওয়ে, বাস, ট্যাক্সি ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছেন। এএফপি।