সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
‘ওয়ান্টেড’ লেখামোটেও ইংরেজি জানেন না তিনি। অথচ তাঁর টি-শার্টে লেখা ‘ওয়ান্টেড’। এ নিয়ে পুলিশের সন্দেহ হয়। উ নামের এই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তারা কম্পিউটার সিস্টেমে অনুসন্ধান চালায়। উর বিরুদ্ধে মেলে ওষুধের অপব্যবহারের অভিযোগ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি গত সপ্তাহে তাইওয়ানের হুয়াওয়ে নগরে। এএফপি।মিতব্যয়িতার প্রশংসাযুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের প্রধান জ্যাকব লিউ গত মঙ্গলবার চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি একটি রেস্তোরাঁয় মধ্যহ্নভোজ সারেন। এ জন্য তাঁর ব্যয় হয় সাড়ে ১৭ ডলার। ঘটনাটি জানাজানি হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা জ্যাকবের মিতব্যয়িতার ব্যাপক প্রশংসা করেন। চীনা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টেনসেন্ট উইবোতে একজন লিখেছেন, খরচ বাঁচানোর জন্য জ্যাকব ওই সাদামাটা রেস্তোরাঁয় ভোজ সারেন। এএফপি। ভবন ধসের ভয়যুক্তরাজ্যের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম কর্তৃপক্ষ সেখানে একটি কনসার্টের অনুষ্ঠান বাতিল করেছে। গত বুধবার কর্তৃপক্ষ জানায়, তারা ‘গ্রাইন্ড মেটাল’ খ্যাত নাপাম ডেথ ব্যান্ডের কনসার্টটি বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ, সেখানে কনসার্ট হলে আক্ষরিক অর্থেই ওই জাদুঘরটি ভেঙে পড়তে পারে। আজ শুক্রবার কনসার্ট হওয়ার কথা ছিল। কনসার্ট বাতিলের ঘোষণার আগে ওই ব্যান্ডের গায়ক মার্ক বার্নি গ্রিনওয়ে বলেন, তারা শব্দকে অস্ত্র হিসেবেই ব্যবহার করতে পছন্দ করেন। এএফপি।