সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওজন ১৫ পাউন্ডজন্মের সময় শিশুর ওজন এত হতে পারে, তা কারোরই জানা ছিল না। চিকিৎসকেরাও বলেছিলেন, শিশুটির বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, তাকে পৃথিবীতে নিয়ে আসার প্রক্রিয়া ছিল খুবই জটিল আর অনিশ্চয়তায় ভরা। পাঁচ মিনিট সে অক্সিজেনবিহীন অবস্থায় ছিল। তাই চিকিৎসকদেরও গলদঘর্ম হতে হয়েছে। জন্মের সময় শিশুটির ওজন ছিল ১৫ পাউন্ড। পরে জর্জ কিং নামের ওই শিশুকে যুক্তরাজ্যের ব্রিস্টলের সেন্ট মাইকেলস হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্য টেলিগ্রাফ।বিরল ডিমযুক্তরাজ্যের লন্ডনে বিশালকায় পাখির একটি বিরল ডিমের নিলাম করেছে আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ। ধারণা করা হচ্ছে, মাদাগাস্কারে এলিফ্যান্ট বার্ড নামের বিলুপ্ত প্রজাতির একটি পাখি ডিমটি পেড়েছিল এবং উনিশ শতকের শেষ ভাগ বা বিশ শতকের শুরুর দিকে ডিমটি আবিষ্কৃত হয়। ১৩ থেকে ১৭ শতকের মধ্যে ওই পাখির প্রজাতি বিলুপ্ত হয়। ক্রিস্টিজের একজন বিশেষজ্ঞ জানান, এটি আকারে ডাইনোসরের ডিমের চেয়েও বড়। বিবিসি।পঙ্গপালে নাকালপঙ্গপালের হামলায় নাকাল মাদাগাস্কারে তীব্র খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পতঙ্গের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মোট জনসংখ্যার ৬০ শতাংশ খাদ্যঘাটতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও)। এফএও জানায়, দারিদ্র্যপীড়িত দেশটির মানুষকে পতঙ্গের কবল থেকে রক্ষায় অবিলম্বে ২২০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। বিবিসি।