সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওবামার আমন্ত্রণযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেটে নির্বাচিত ২০ জন নারী সদস্যকে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মধ্যহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন। কংগ্রেস সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন। গত মার্চ থেকে ওবামার সঙ্গে কংগ্রেস সদস্যদের দূরত্বের সৃষ্ট হয়। এর পর থেকে তিনি অভিবাসন আইনের সংস্কারসহ বিভিন্ন সমস্যার সমাধানে কংগ্রেস সদস্যদের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। রয়টার্স।কেজি দুই টাকাভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকার দরিদ্র মানুষের জন্য দুই টাকা কেজি দরে চাল ও এক টাকা কেজি দরে গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার রাজ্যের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, আগামী জুন মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে রাজ্যের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ৬৪ লাখ মানুষ উপকৃত হবে। এর আগে ছত্তিশগড়, কেরালা ও তামিলনাড়ু রাজ্যেও একই ধরনের নিয়ম চালু করা হয়। কলকাতা প্রতিনিধি।