সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাড়া বকেয়াবিলাসবহুল গাড়ি ব্যবহারের পর ভাড়া পরিশোধ না করায় সেনেগালের সাবেক প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদেকে খুঁজছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। ২০০০ সালে প্রেসিডেন্ট থাকাকালে ওয়াদে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। চুক্তিমতে প্যারিস ভ্রমণকালে ওয়াদেকে গাড়ি সরবরাহ করত প্রতিষ্ঠানটি। ২০১২ সালে ক্ষমতা হারানোর পর প্যারিসে যান এবং গাড়িও ব্যবহার করেন তিনি। তবে ভাড়া পরিশোধ করেননি। এএফপি।গাড়িতে ৫৩ গোখরাভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি গাড়ি থেকে বিষাক্ত ৫৩টি রাজগোখরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, গত শুক্রবার গাড়িতে কয়েকটি বস্তায় করে ওই সাপগুলো নেওয়া হচ্ছিল। এ সময় সাপগুলোকে জব্দ করে পার্শ্ববর্তী বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে নেওয়া হয়। সোমবার সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এপি।