সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রাণঘাতী ভাইরাসেফ্রান্সে প্রাণঘাতী সার্স গোত্রের নতুন ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার এসব কথা জানিয়েছে। গত এপ্রিলে দুবাইয়ে অবকাশযাপন শেষে দেশে ফেরার পর এক ব্যক্তির দেহে ওই ভাইরাস শনাক্ত করা হয়। এনকোভ-ইএমসি নামে পরিচিত এই ভাইরাস সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্স-এর গোত্রভুক্ত। এ ভাইরাসে সম্প্রতি ১৮ জনের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই সৌদি আরবে। এএফপি।যুক্তরাষ্ট্র ‘ভুল করছে’ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো বলেছেন, গত ১১ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জয়কে স্বীকৃতি না দিয়ে যুক্তরাষ্ট্র ‘মারাত্মক ভুল’ করছে। গত শনিবার এ মন্তব্য করেন তিনি। ওই নির্বাচনে মাদুরো প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপ্রিলেসের বিরুদ্ধে জয়ী হন। তবে মার্কিন প্রেসিডেন্ট ওবামা তাঁকে জয়ী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে মাদুরো শনিবার রাতে ওই মন্তব্য করেন। এএফপি।