সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতিগ্রস্ত’ এমপিরাআফগানিস্তানের অর্থমন্ত্রী ওমর জাখিলওয়াল গতকাল সোমবার সে দেশের পার্লামেন্টে বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত এমপির নাম তুলে ধরেছেন। এই এমপিরা অ্যালকোহল, জ্বালানিসংশ্লিষ্ট দুর্নীতি ও গাড়ি চোরাকারবারের সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেন। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ওমর দুর্নীতির সঙ্গে জড়িত বলে যাঁদের নাম উল্লেখ করেন, তাঁদের মধ্যে নাইম লালাই, জহির কাদের ও সামিমুল্লাহ অন্যতম। এএফপি।বিমানবিলাস বাদইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাজ্য সফরের সময় উড়োজাহাজে তাঁর ঘুমানোর জন্য বিলাসবহুল আয়োজন করা হয়েছিল। এ খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু। এ সমালোচনার পর তিনি এ রকম বিলাস বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।ইসরায়েলের চ্যানেল টেন টেলিভিশনের খবরে বলা হয়, নেতানিয়াহুর ওই অপ্রয়োজনীয় বিলাসের কারণে জনগণের এক লাখ ২৭ হাজার মার্কিন ডলার অর্থ ব্যয় হয়েছে। বিবিসি।