সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরসিকে উৎখাতেমিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত এবং আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধীরা ২০ লক্ষাধিক নাগরিকের সই সংগ্রহ করেছেন। দুই সপ্তাহ আগে কায়রোর তাহরির স্কয়ারে মুরসির প্রতি অনাস্থা প্রকাশের জন্য বিরোধীরা সই সংগ্রহ শুরু করে। এই আন্দোলনের আয়োজকেরা বলছেন, যে অভ্যুত্থানের মাধ্যমে মুরসি ক্ষমতায় এসেছেন, তার সাফল্যকে তিনি ব্যর্থতায় পর্যবসিত করেছেন। এএফপি।মিনেসোটাতেও বৈধ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত সোমবার সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির ১২টি অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হলো। মিনেসোটার রাজধানী সেইন্ট পলে ৩৭ জন সিনেটর বিলটির পক্ষে এবং ৩০ জন বিপক্ষে ভোট দেন। অঙ্গরাজ্যের গভর্নর মার্ক ডেটন বিলটিতে সই করলে এটি আইনে পরিণত হবে। গতকাল মঙ্গলবারই তাঁর এতে সই করার কথা। গত ২ মে রোড আইল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ করা হয়। এরপর গত সপ্তাহে একই কাজ করে ডেলাওয়ার। এএফপি।