সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন দূতইরাকে নতুন মার্কিন দূত হিসেবে জেমস জেফরিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস জানায়, জেফরি তুরস্কে মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইরাকে মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালনকারী ক্রিস্টোফার হিলের স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে আরও কিছু পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতি বলেন, ‘নানা চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’ এএফপি।ব্লগিং নিষিদ্ধচীনে সেনাসদস্যদের ওয়েবসাইট তৈরি ও ব্লগে লেখা নিষিদ্ধ করে নতুন নিয়ম চালু করা হয়েছে। গতকাল শনিবার দেশটির সরকারি গণমাধ্যমে এ কথা জানানো হয়।জুনের ১৫ তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। পিপলস লিবারেশন আর্মির রাজনৈতিক কর্মকর্তা ওয়ান লংয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সৈন্যরা কর্তব্যরত কোনো অবস্থাতেই ওয়েবসাইট তৈরি করতে ও ইন্টারনেটে ব্লগ লিখতে পারবেন না। অসাবধানবশত তারা অনেক কিছু লিখে ফেলতে পারেন যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বয়ে আনবে। এএফপি।