সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দেশ ছাড়বেন!পাকিস্তানে নতুন সরকারের শপথ গ্রহণের আগেই দেশ ছেড়ে চলে যাবেন সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। পিএমএল-জেড দলের প্রধান ইজাজুল হক গত বুধবার মোশাররফের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। পিপিপির সাবেক প্রধান বেনজির ভুট্টো ও বেলুচ জাতীয়তাবাদী নেতার হত্যাকাণ্ড এবং বিচারকদের অন্তরীণ করা-সংক্রান্ত মামলায় মোশাররফ বর্তমানে বিচারাধীন। তিনি এখন ইসলামাবাদের চক শাহজাদ এলাকায় নিজ খামারবাড়িতে কার্যত বন্দী রয়েছেন। ডন।বিপির তদবির২০১০ সালে মেক্সিকো উপসাগরের তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্রমবর্ধমান ক্ষতিপূরণের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ চেয়েছে ব্রিটিশ তেল কোম্পানি বিপি। জরিমানা ও তেল-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি আদালতে মামলা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। কোম্পানিটি ক্ষতিপূরণের জন্য ৮০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ জমা রাখে। কিন্তু ক্ষতিপূরণের দাবি ক্রমেই বেড়ে চলেছে। রয়টার্স।