সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী বহিষ্কৃতট্রাফিক আইন ভঙ্গের দায়ে কুয়েত সরকার গত এক মাসে এক হাজার ২৫৮ অভিবাসীকে বহিষ্কার করেছে। দেশটির আল-আনবা পত্রিকা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। কুয়েতি আইন অনুযায়ী সরকার গাড়ি চালানোর লাইসেন্স না থাকা, দুবার ট্রাফিক লালবাতি অমান্য করা ও নির্ধারিত সর্বোচ্চসীমার চেয়ে ৪০ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালানোর মতো অপরাধে আদালতের কোনো আদেশ ছাড়াই বিদেশিদের বহিষ্কার করতে পারে। দেশটির মানবাধিকার সংগঠন কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস নিপীড়নমূলক আখ্যা দিয়ে এ বহিষ্কারের নিন্দা জানিয়েছে। এএফপি। চলচ্চিত্রকারের মৃত্যুরাশিয়ার চলচ্চিত্রকার আলেক্সি বালাবানভ (৫৪) সেন্টপিটার্সবুর্গ শহরের একটি হাসপাতালে গতকাল রোববার মারা গেছেন। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের শুরুর দিককার উদ্দাম সময়ের অপরাধ কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য স্বদেশে সুপরিচিত। বালাবানভ প্রায় ২৫ বছরব্যাপী কর্মজীবনে নির্মাণ করেছেন ১৬টি চলচ্চিত্র। তাঁর নির্মিত উল্লেখযোগ্য ছবি মরফিন, কার্গো টু হানড্রেড, ওয়ার, দ্য রিভার ও দ্য ক্যাসল। বিবিসি।আলাদা লেবেল নয় ফিলিস্তিনি-অধ্যুষিত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি এলাকা থেকে তৈরি করা পোশাকে আলাদা লেবেল ব্যবহার করার সিদ্ধান্ত আগামী জুনের শেষ পর্যন্ত মুলতবি রাখবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসরায়েলের হারেতজ পত্রিকা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইলের অনুরোধে এ নিয়ে ইইউর শীর্ষক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর ইইউ আলাদা লেবেল লাগানোর পরিকল্পনা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তাঁরা জানান, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা বাধাগ্রস্ত হতে পারে, এ আশঙ্কার কারণে ওই পরিকল্পনা মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএফপি।