সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সেই রোগের কারণগুরুত্বপূর্ণ খাদ্য আলুর খেতে একটি বিশেষ রোগের কারণেই আয়ারল্যান্ডের আলু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এতে অনাহার ও রোগে মারা যান ১০ লাখ মানুষ। অনেকে যুক্তরাষ্ট্রসহ দূর দেশে পাড়ি জমান। আয়ারল্যান্ডের ইতিহাস বদলে দেওয়া আলুর এই রোগটি গবেষকেরা চিহ্নিত করেছেন। জানা গেছে, ওই রোগের জন্য দায়ী ছিল এক বিশেষ ধরনের পতঙ্গ। যুক্তরাজ্যের সেইন্সবেরি পরীক্ষাগারের গবেষকেরা জাদুঘরে সংরক্ষিত রোগাক্রান্ত পাতা বিশ্লেষণ করে রোগটি চিহ্নিত করেন। ছত্রাকজাতীয় রোগটি বর্তমান বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে। বিবিসি।সেনা বৃদ্ধিসাত সেনা অপহূত হওয়ার পরিপ্রেক্ষিতে মিসর সিনাই উপদ্বীপ অঞ্চলে সাঁজোয়া যান ও সেনা উপস্থিতি বাড়িয়ে নিরাপত্তা জোরদার করেছে। সোমবার সকালে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি নিরাপত্তা প্রধানদের সঙ্গে এ নিয়ে জরুরি বৈঠক করেন। প্রেসিডেন্ট মুরসি এক টুইটার বার্তায় জানিয়েছেন, অপহূত সেনাদের উদ্ধারে অভিযান চলছে। বিবিসি।পুনর্বিচারের নির্দেশগণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গুয়েতেমালার সাবেক সেনাশাসক এফরেইন রিওস মন্টকে (৮৬) দেওয়া শাস্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। গত সোমবার দেওয়া এ নির্দেশে গত ১৯ এপ্রিল পর্যন্ত বিচার কার্যক্রম ঠিক রেখে সেখান থেকে বিচার নতুন করে শুরু করতে বলা হয়েছে। সাবেক জেনারেল রিওস মন্টের বিরুদ্ধে তাঁর শাসনকালে (১৯৮২-৮৩) এক হাজার ৭৭১ ইক্সিল মায়া আদিবাসী হত্যার অভিযোগ ছিল। চলতি মাসের ১০ তারিখে একটি আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ৮০ বছর কারাদণ্ড দেন। কিন্তু মন্টের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। বিবিসি।