সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
‘নেতারা মূর্খ’ইরানের সংস্কারবাদী নেতা ও সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি দেশটির ক্ষমতাসীন নেতাদের ‘অযোগ্য ও মূর্খ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন নেতারা কী করছেন, তা তাঁরা নিজেরাও জানেন না। বিরোধী দলের একটি ওয়েবসাইটে রাফসানজানির বরাত দিয়ে এসব কথা বলা হয়েছে। রাফসানজানি ও রক্ষণশীল নেতা এসফানদিয়ার রহিম মাশায়িকে আগামী ১৪ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেছে প্রভাবশালী সাংবিধানিক নজরদারি কর্তৃপক্ষ ‘অভিভাবক পর্ষদ’। বিবিসি।জরুরি অবতরণকারিগরি ত্রুটির জন্য নরওয়েগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান গতকাল শুক্রবার লন্ডনে ফিরে এসে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এতে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমান-বন্দরগুলোর অন্যতম হিথ্রোর উভয় রানওয়ে কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হয়। বিমানটিতে ৭৫ জন যাত্রী ছিলেন। রয়টার্স ও এএফপি।