সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কায়ানির আশ্বাসআফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এ আশ্বাস দিয়েছেন। তিনি গত শনিবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) কমান্ডার জেনারেল জোসেফ এফ ডানফোর্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই জেনারেল পারস্পরিক সম্পর্ক ও আফগান-পাকিস্তান সীমান্ত নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের কৌশলের ব্যাপারেও তাঁরা মতবিনিময় করেন। ডন।‘ম্যান্ডেলা বেশি সদয়’দক্ষিণ আফ্রিকার নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের প্রতি অতিরিক্ত সদয় বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এক প্রামাণ্যচিত্রে তিনি এ কথা বলেন। এতে মুগাবে তাঁর ক্ষমতায় টিকে থাকা এবং টনি ব্লেয়ার ও ব্রিটিশ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাসহ নানা বিষয়ে কথা বলেন। আগামী রোববার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় টেলিভিশনে এটি সম্প্রচারিত হবে। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় এখনো শ্বেতাঙ্গ-মালিকানাধীন প্রতিষ্ঠান থাকার জন্য ম্যান্ডেলার সমালোচনা করে মুগাবে বলেন, তিনি কঠোর হতে পারেননি বলেই এমনটি হয়েছে। এএফপি