সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বাস্তুদের পুনর্বাসনেপাকিস্তান গত বছর তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় দেশটিতে উদ্বাস্তু হয়ে পড়া মানুষের পুনর্বাসনে কাজ শুরু করেছে। গত বছর দেশটির উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে আল-কায়েদার সহযোগী তালেবান জঙ্গিদের ধরতে অভিযান চালালে তিন লাখেরও বেশি মানুষ সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মুদাসসর রিয়াজ মালিক জানান, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আশ্রয়হীন মানুষকে তাঙ্ক ও ডেরা ইসমাইলের কেন্দ্রে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে শিগগিরই তাদের পুনর্বাসন করা হবে। এএফপি।বন্দুকধারীদের হামলায়মেক্সিকোর একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত ও অপর নয়জন আহত হয়েছেন। দেশটির দুরাঙ্গো রাজ্যের গোমেজ প্যালাসিও শহরে গত শনিবার এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, হামলায় পুনর্বাসনকেন্দ্রের মালিকসহ নয়জন নিহত হয়েছেন। হামলার বিষয়ে তদন্ত চলছে। এ মাসের শুরুতে একই ধরনের একটি হামলায় শিহুয়াহুয়া রাজ্যের একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে ১৯ জন নিহত হন। এএফপি।দুর্ঘটনায় নিহত ১১চীনের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় ১১ আরোহী নিহত হয়েছেন। তাঁরা একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন। পাহাড়ি সড়ক থেকে বাসটি খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। তা ছাড়া দুর্ঘটনায় আহত ৩১ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বয়স সাত মাস থেকে ৭৭ বছরের মধ্যে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এএফপি।জীবনাবসানলিথুয়ানিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট আলগিরদাস ব্রাজুস্কাস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। লিথুয়ানিয়ার স্বাধীনতা লাভের পর ১৯৯৩ সালে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে সোভিয়েত রাশিয়ার কাছ থেকে দেশটির স্বাধীনতা অর্জনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ব্রাজুস্কাস আশির দশকে সোভিয়েত আমলে লিথুয়ানিয়ার কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। এএফপি।