সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দুর্ঘটনায় নিহত ১৯ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন একই পরিবারের। ইথা জেলায় গতকাল সোমবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ব্যক্তিরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসটিতে চড়ে দিল্লি ফিরছিল। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লকেশ এম এএফপিকে বলেন, একটি ট্রাককে বেপরোয়াভাবে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এএফপি।নিহত ১৪ফিলিপাইনের সরকারি সেনা ও আল-কায়েদার সঙ্গে যুক্ত চরমপন্থীদের সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা ১৪-তে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত সুলু দ্বীপে এ সংঘর্ষ হয়। সামরিক বাহিনীর এক মুখপাত্র গত রোববার এ কথা জানিয়েছেন। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডোমিঙ্গ তুতান বলেন, সেনারা জঙ্গি সংগঠন আবু সায়াফের সদস্যদের খুঁজছেন। তাঁরা মনে করেন, স্থানীয় বাসিন্দাদের অপহূত হওয়ার হার বেড়ে যাওয়ার পেছনে এই সংগঠনের সদস্যরা দায়ী। ব্রিগেডিয়ার তুতান বলেন, প্রথম দিনের সংঘর্ষে সায়াফের পাঁচ সদস্য ও সাত সেনা নিহত হয়েছেন। এএফপি।