সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ অবৈধপাকিস্তানের শীর্ষ দুর্নীতি দমন কর্তৃপক্ষ ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) চেয়ারম্যান হিসেবে ফসিহ বোখারির নিয়োগকে গতকাল মঙ্গলবার অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন। পদটিতে ফসিহর নিয়োগ চ্যালেঞ্জ করে দাখিল করা এক আবেদনের ওপর শুনানি শেষে পাঁচ সদস্যের এক বেঞ্চ তাঁর নিয়োগ অবৈধ ঘোষণা করেন। জাতীয় পরিষদের সাবেক বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খান আবেদনটি করেছিলেন। এতে তিনি অভিযোগ করেন, নিয়োগের ব্যাপারে বিরোধী দলের নেতা হিসেবে তাঁর সঙ্গে পরামর্শ করা হয়নি। জিও টিভি।বহিষ্কারভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা দল (বিজেপি) সোমবার জ্যেষ্ঠ আইনজীবী ও দলের রাজ্যসভা সদস্য রাম জেঠমালানিকে সাময়িক বহিষ্কার করেছে। দলের বিরুদ্ধে মন্তব্য করার শাস্তি হিসেবে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়। এ কারণে জেঠমালানি এখন থেকে রাজ্যসভায় স্বতন্ত্র সদস্য হিসেবে গণ্য হবেন। বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে তাঁকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায়ই দলের সমালোচনা করা জেঠমালানি সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রধান হিসেবে রণজিৎ সিনহার নিয়োগের ব্যাপারে বিজেপির বিরোধিতার সমালোচনা করেছিলেন। বিবিসি।বিল গেটসের আহ্বানবৈদেশিক উন্নয়নে চীনকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানালেন বিল গেটস। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা গতকাল মঙ্গলবার ক্যানবেরায় এক অনুষ্ঠানে বলেন, এশিয়ার অন্যতম পরাশক্তি চীন বর্তমানে কিছু বৈদেশিক সহায়তা দিচ্ছে। কিন্তু এর পরিমাণ সামান্য। বিল গেটস পোলিও নির্মূলে আরও আট কোটি মার্কিন ডলার সহায়তা চান। উল্লেখ্য, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের পোলিও দূরীকরণে ১৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। এই অর্থ ২০১৩ থেকে ২০১৮ সালের বিশ্ব পোলিও দূরীকরণ কর্মসূচির ব্যয়ের এক-তৃতীয়াংশ চাহিদা মেটাবে। এএফপি।