সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার দখলআদিবাসী ইন্ডিয়ান গোষ্ঠীর লোকেরা গত শুক্রবার দক্ষিণ ব্রাজিলের বিতর্কিত এক গ্রামীণ সম্পত্তি আবার দখল করেছে। সেই সঙ্গে তারা সেখানকার পশুর খামারে আগুন ধরিয়ে দেয়। তেরেনা ইন্ডিয়ানরা ভূমির মালিকানা নিয়ে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে উৎখাত হওয়ার এক দিন পর এ ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার দাঙ্গা পুলিশ বিরোধপূর্ণ স্থানটি থেকে তাদের উচ্ছেদ করতে গেলে এক ইন্ডিয়ান গুলিতে প্রাণ হারায়। রিকার্ডো বাচা নামের সাবেক এক কংগ্রেসম্যানের মালিকানাধীন ওই খামার থেকে বৃহস্পতিবার প্রায় ২০০ আদিবাসীকে উচ্ছেদ করে পুলিশ। রয়টার্স।মন্তব্য নাকচজাপানের প্রতিরক্ষামন্ত্রী গতকাল শনিবার ওসাকার স্পষ্টভাষী মেয়রের বিতর্কিত মন্তব্য নাকচ করে দিয়েছেন। মেয়র তোরু হাশিমোতো বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নারীদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করার ঘটনা ছিল একটি সামরিক প্রয়োজন। সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে মন্ত্রী ইতসুনোরি ওনোদেরা বলেন, প্রধানমন্ত্রী শিনজো আবের প্রশাসন কখনোই এ রকম মন্তব্যের দায় গ্রহণ করতে কিংবা ইতিহাসের ওই কালো অধ্যায়ের স্বীকৃতি দিতে পারে না। গত মাসে হাশিমোতো ওই মন্তব্য করে দেশে-বিদেশে সমালোচনার ঝড় তোলেন। এএফপি।ধূমপানে নিষেধাজ্ঞারাশিয়ায় ধূমপানের ওপর এক ‘উচ্চাভিলাষী’ নিষেধাজ্ঞা গতকাল শনিবার থেকে কার্যকর করা হয়েছে। ধূমপায়ী ব্যক্তির সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা এবং জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়া নিয়ে রয়ে গেছে সন্দেহ। এই ব্যবস্থার আওতায় প্রথম পর্যায়ে বাস, ট্রাম, অন্যান্য গণপরিবহন, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, লিফট, বাসস্টেশন, মেট্রো ও রেলস্টেশনের নিকটবর্তী স্থান, প্রশাসনিক ভবন ও শিক্ষা-স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনা ধূমপানের আওতামুক্ত থাকবে। আগামী বছর ১ জুন থেকে ক্রমে ক্রমে জাহাজ, দূরপাল্লার ট্রেন, ট্রেনের প্ল্যাটফর্ম, হোটেল, ক্যাফে ও রেস্তোরাঁকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। সিগারেটের বিজ্ঞাপন ও বিক্রি নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে। এএফপি।